News71.com
 Bangladesh
 06 Oct 18, 05:40 AM
 191           
 0
 06 Oct 18, 05:40 AM

শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকার।।বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকার।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন বলেছে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে। সেই নির্বাচনকালীন সময় অক্টোবরের পর যে সরকার শেখ হাসিনা করবেন, সেটি হয়তো আকারে ছোট হবে। সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকার থাকবে। আজ শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় উপকূলীয় জনগণের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ যদি নির্বাচনে না আসে তা হলে সেটি তাঁর ব্যপার। নির্বাচন থেমে থাকবে না। তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু ষড়যন্ত্র আমরা আগেও মোকাবেলা করেছি। ভবিষ্যতেও মোকাবেলা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, মধ্যম আয়ের দেশ করেছি। আবার উন্নয়নশীল দেশে পরিণত করতে চলেছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০৪১ সালে এই বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করবো। ভোলায় নদীভাঙন বন্ধ হতে চলেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ৩৩৯ কোটি টাকা ব্যয়ে আবারো সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশায় নতুন ব্লকের কাজের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। এ বছর ভোলায় দুই হাজার কোটি টাকার সিসি ব্লকের কাজ হয়েছে। কিন্তু ভোলায় পানিসম্পদমন্ত্রী ও অনেক এমপি ছিলেন কেউই নদী ভাঙনে কাজ করেননি। ২০০১ সালে বিএনপির অত্যাচারের তথ্য তুলে ধরে আওয়ামী লীগের অন্যতম এই নীতিনির্ধারক বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ ভোলায় আসলে ওনাকে মিটিং করতে দেওয়া হয়নি। আমরা তাঁর কোনো প্রতিশোধ নেইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন