News71.com
 Bangladesh
 06 Oct 18, 05:38 AM
 142           
 0
 06 Oct 18, 05:38 AM

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছে মিয়ানমার প্রতিনিধিদল

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় আসছে মিয়ানমার প্রতিনিধিদল

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশে আসছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আগামী ২৮-৩০ অক্টোবর প্রতিনিধি দলটি বাংলাদেশে আসবে। তারা রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। প্রতিনিধি দল ঢাকায় বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

এর আগে গত মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলো মিয়ানমারের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গত ৯ আগস্ট মিয়ানমার সফর করেন। এই প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুলও ছিলেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিও পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। এছাড়া সে সময় নেপিদোয় এক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনাও করেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর সফরের পর এবার ঢাকায় আসছেন মিয়ানমার প্রতিনিধি দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন