News71.com
 Bangladesh
 05 Oct 18, 12:30 PM
 298           
 0
 05 Oct 18, 12:30 PM

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে ন॥শ্রিংলা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে ন॥শ্রিংলা

নিউজ ডেস্কঃ বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সুতরাং আগামী সংসদ নির্বাচনসহ এই দেশের যে কোনো অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। কারণ, এটি ভারতের কোনো নির্বাচন নয়।আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে নির্মিত মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

ভারতীয় হাই কমিশনার বলেন, উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে সবসময় থাকবে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে। এই ধারা অব্যাহত থাকুক ভারত এমনটি প্রত্যাশা করছে। ভারতীয় হাই কমিশনারকে চাঁদপুরে স্বাগত জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন