
নিউজ ডেস্কঃ শীতের আগাম কয়েকটি সবজি বাজারে এসেছে বেশ আগেই, এরপরও রাজধানীতে কমেনি সবজির দাম। বরং সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজিরই দাম বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরসহ বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিক্রি হচ্ছে আগের চেয়ে তুলনামূলক বেশী দামে। শুক্রবার (৫ অক্টোবর) নগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, বেগুন ৬৫ থেকে ৭০ টাকায়, লাউ ৩০ থেকে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা পেপে ২৫ থেকে ৩০ টাকা, আলু ২৮ টাকা, ঢেঁড়স ৫৫ থেকে ৬০ টাকা, পটল ৫৫ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৬০ থেকে ৬৫ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা, তিত করলা ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ৮৫ টাকা। গত সপ্তাহে বাজারে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়, বেগুন ৬০ থেকে ৭০ টাকায়, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচা পেপে ২০ থেকে ২৫ টাকা, আলু ২৫ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৫০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা, তিত করলা ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা।
এ ছাড়া বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪২০ টাকা থেকে ৫২০ টাকা, প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকায়, প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়, লইট্যা মাছ ১১০ থেকে ১৩০ টাকা, ইলিশ মাছ ৪০০ থেকে ৬৫০ টাকা, রুপচাঁদা মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, কাতাল মাছ ২৬০ টাকা, নাইলেটিকা মাছ ১৪০ থেকে ১৬০ টাকা। এদিকে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৮ টাকা, চিনি ৫০ থেকে ৫৫ টাকা, পেঁয়াজ ২৮ থেকে ৩৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯০ থেকে ৯৫ টাকা। প্রতি কেজি পাইজার চাল ৫৪ থেকে ৫৬ টাকা, মিনিকেট চাল ৪৮ থেকে ৫০ টাকা, উৎসব চাল ৪৪ থেকে ৪৫ টাকা, পোলাও চাল (চিনিগুঁড়া) ৯০ থেকে ১০৫ টাকা, কাটারিভোগ চাল ৬৫ থেকে ৭০ টাকা।