News71.com
 Bangladesh
 05 Oct 18, 08:14 AM
 196           
 0
 05 Oct 18, 08:14 AM

অক্টোবরের শেষ দিকেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে॥ওবায়দুল কাদের

অক্টোবরের শেষ দিকেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে॥ওবায়দুল কাদের


নিউজ ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে চলতি মাসের (অক্টোবরের) শেষের দিকেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, অক্টোবরের শেষের দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এতো ব্যস্ত যে গণসংযোগ চালাতে পারছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন