
নিউজ ডেস্কঃ তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, দেশের জনগণ পরপর দুইবার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার প্রতি দেশের জনগণের আস্থা আছে। তথ্য প্রতিমন্ত্রী আজ টাঙ্গাইলে উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ- এই প্রতিপাদ্যে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তা দেখে দেশের জনগণ আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।