News71.com
 Bangladesh
 03 Oct 18, 05:53 AM
 186           
 0
 03 Oct 18, 05:53 AM

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে হবে।।ডা.দীপু মনি

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল নেতাকর্মীদের নৌকার পক্ষে কাজ করতে হবে।।ডা.দীপু মনি

নিউজ ডেস্কঃ চাঁদপুর-৩ আসনের এমপি এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১০ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন। গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) চাঁদপুর সরকারি কলেজের ৫ তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, চাঁদপুর সরকারি কলেজটি স্থাপন করেছিলেন জাতির জনকের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমার মা এই কলেজের ছাত্রী ছিলেন। এই কলেজ ঘিরে আমার অনেক প্রত্যাশা ও পরিকল্পনা রয়েছে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আমার সালাম তোমরা তোমাদের পরিবারের কাছে পৌঁছে দিবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন