News71.com
 Bangladesh
 02 Oct 18, 12:22 PM
 269           
 0
 02 Oct 18, 12:22 PM

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আইএপিপির এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ  

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আইএপিপির এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ   

নিউজ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস ফর পিস আইএপিপি এর এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্ট ইকনাথ ডালকান আজ মঙ্গলবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা জলবায়ু পরিবর্তন এসডিজি সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ইকনাথ ডালকান আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডুতে আইএপিপি উদ্যোগে এশিয়া প্যাসিফিক সামিট ২০১৮ নেপাল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে স্পিকারকে অবহিত করেন। এ সময় তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অনুষ্ঠানে যোগ দিতে নেপালের স্পিকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। স্পিকার এ ধরনের সম্মেলন আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন। এ সময় কাজী ফিরোজ রশীদ এমপি উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন