News71.com
 Bangladesh
 02 Oct 18, 12:12 PM
 285           
 0
 02 Oct 18, 12:12 PM

আগামীকাল বিকেলে গনভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সন্মেলন

আগামীকাল বিকেলে গনভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সন্মেলন

নিউজ ডেস্কঃ আগামীকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদে অংশগ্রহণ পরবর্তী প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে শেষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন