
মো: একরামুল হক:- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করছে জাবি শাখার হল ইউনিট ছাত্রলীগের নেতা কর্মীরা।
সোমবার হলে অবস্থানরত পরিক্ষার্থীদের মাঝে হালকা নাস্তা এবং মশার কয়েল বিতরণ করেন তারা।
এসময় পরিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সকল প্রকার সহযোগিতা প্রদানে আশ্বস্ত করা হয়। একজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তাকে তাৎক্ষনিক চিকিৎসা ব্যবস্থা করা হয়।
জাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি 'মামুনুর রশিদ', বলেন, পরিক্ষার্থীদের আর্থিক - মানসিক - শারীরিক সকল প্রকার সহায়তায় আমরা সর্বদা প্রস্তুত;
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগকর্মী মো:নাঈম- উল ইসলাম ( সহসভাপতি) , বায়েজিদ রানা কলিন্স ( সহসভাপতি) , মাঈনুল হোসেন রাজন (উপদপ্তর বিষয়ক সম্পাদক) ।
মনিটরং সেলের দায়িত্বে ছিলেন তৌফিক আহমেদ এবং মেফতাউর রহমান মুকিত...