News71.com
 Bangladesh
 01 Oct 18, 12:23 PM
 139           
 0
 01 Oct 18, 12:23 PM

আসেপ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আসেপ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্কঃ এশিয়া-ইউরোপিয়ান পার্লামেন্টারি পার্টনারশিপ (আসেপ) সম্মেলনে অংশগ্রহণ শেষে বেলজিয়াম থেকে আজ সোমবার সকালে থেকে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সফরকালে স্পিকার ব্রাসেলসে দশম আসেপ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্লানারি সেশনে বক্তৃতা করেন। তিনি এশিয়া অ্যান্ড ইউরোপ ফেসিং ক্লাইমেন্ট চেঞ্জ অ্যান্ড ইনক্রিজিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস’ শীর্ষক সেশনে কি-নোট স্পিকার হিসেবে এবং সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কো-চেয়ার হিসেবে বক্তৃতা করেন।

এছাড়াও তিনি বেলজিয়াম হাউজ অব রিপ্রেজেনটেটিভস প্রেসিডেন্ট মি. শিকফ্রেড ব্রেক ও ইউরোপিয়ান পার্লামেন্টারি ডেলিগেশন ফর রিলেশনস উইথ কান্ট্রিস অফ সাউথ এশিয়া এর চেয়ার মিজ জেন ল্যাম্বার্ট এমইপি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকারের নেতৃত্বে ইমরান আহমেদ এবং বেগম ফজিলাতুন নেসা বাপ্পী সম্মেলনে যোগদান করেন। তাকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন