News71.com
 Bangladesh
 30 Sep 18, 12:37 PM
 441           
 0
 30 Sep 18, 12:37 PM

৪ দিনের শুভেচ্ছা সফরে তুরস্ক যাচ্ছেন সেনা প্রধান জেনারেল আজিজ  

৪ দিনের শুভেচ্ছা সফরে তুরস্ক যাচ্ছেন সেনা প্রধান জেনারেল আজিজ   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৪ দিনের শুভেচ্ছা সফরে তুরস্ক যাচ্ছেন। দেশটির ল্যান্ড ফোর্স কমান্ডার জেনারেল উমিত দান্দারের আমন্ত্রণে আজ দিনগত রাতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে জেনারেল আজিজ আহমেদ তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। আজ রবিবার আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জেনারেল আজিজ আহমেদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে। তুরস্ক সফর শেষে আগামী ৬ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন