News71.com
 Bangladesh
 30 Sep 18, 09:34 AM
 401           
 0
 30 Sep 18, 09:34 AM

সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আসিফ সম্পাদক শাওন

সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আসিফ সম্পাদক শাওন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০১৮ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের আসিফ ইকবালকে সভাপতি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের সাইফুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি পদে রুহুল বিশ্বাস (৪৪), তানভীর ফয়সাল (৪৪), ফেরদৌসী নাজনীন তন্বী (৪৫)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুদ্দিন সাঈফ (৪৪), আবদুল্লাহ আল মামুন (৪৪), শারমীন সুলতানা (৪৫)। সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ কবির (৪৪), আব্দুল কাদের (৪৪), আফরীন হক রিমি (৪৫)। কোষাধ্যক্ষ পদে সুদীপ্ত সাধুসহ বাকি সদস্যরা অন্যান্য পদে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন