News71.com
 Bangladesh
 29 Sep 18, 08:13 AM
 268           
 0
 29 Sep 18, 08:13 AM

রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেল বিএনপি

রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্কঃ ২২ শর্তে রাজধানী ঢাকায় আগামীকাল রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আমরা দেখা করেছি। ২২ শর্তে দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিয়েছেন। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন