News71.com
 Bangladesh
 28 Sep 18, 04:37 PM
 348           
 0
 28 Sep 18, 04:37 PM

৫ দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি ।।  

৫ দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি ।।   

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের হাওর এলাকা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলায় ৫দিনের সফর শেষে ঢাকায় ফিরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি রওয়ানা হন ।সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সহিদ ভুঁইয়া প্রমুখ ।

এর আগে নিজ বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি। নামাজের পর বাবা মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এরপর তিনি বাড়ির আঙিনায় বাবা-মায়ের জন্য সবার কাছে দোয়া চান। গত ২৪ সেপ্টেম্বর ৫ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি হাওর উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও পরিদর্শন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন