News71.com
 Bangladesh
 28 Sep 18, 04:36 PM
 358           
 0
 28 Sep 18, 04:36 PM

জাতিসংঘ সম্মেলনে দুইটি মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ সম্মেলনে দুইটি মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের আশ্রয়দানে মানবিক ও দায়িত্বশীল নীতির জন্য অনন্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ “ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” এবং “২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট” প্রদান করা হয়েছে। বৈশ্বিক সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) প্রধানমন্ত্রীকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং নিউ ইয়র্ক, জুরিখ ও হংকং ভিত্তিক একটি অলাভজনক ফাউন্ডেশনের নেটওয়ার্ক গ্লোবাল হোপ কোয়ালিশন ২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান করে। শেখ হাসিনা নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দফতরের সম্মেলন কক্ষ ৮-এ অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সংর্ধনায় ডাইরেক্টর জেনারেল অব ইন্টারন্যাশাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যাম্বাসেডর উইলিয়াম লুসি সুইংর কাছ থেকে গ্রহণ করেন ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এতে কো-অডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের জাতিসংঘ আন্ডার সেক্রেটারি মার্ক লোকক, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কানাডার মন্ত্রী মারী-ক্লাউড বিবেউ বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য রাখেন আইপিএস ইন্টারন্যাশনালের মহাপরিচালক ফারহানা হক রহমান। প্রধানমন্ত্রীকে তার অসাধারণ নেতৃত্বের জন্য গ্লোবাল হোপ কোয়ালিশনের বার্ষিক অ্যাওয়ার্ড ডিনারে সংস্থাটির অবৈতনিক প্রেসিডেন্ট ইরিনা বোকেভা ২০১৮ স্পেশাল ডিস্টিংকশন অ্যাওয়ার্ড প্রদান করেন। এই অ্যাওয়ার্ড গ্রহণকারী অপর তিন বিশ্ব নেতা হচ্ছেন- নাইজারের প্রেসিডেন্ট মাহমাদু ইসুফি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট রেজী কেইড এসেবসি ও গ্রীসের প্রধানমন্ত্রী এলেক্স সিপ্রাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন