News71.com
 Bangladesh
 28 Sep 18, 12:19 PM
 245           
 0
 28 Sep 18, 12:19 PM

ঢাকার বাজারগুলোতে বেড়েছে গরুর মাংসের দাম

ঢাকার বাজারগুলোতে বেড়েছে গরুর মাংসের দাম

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার কাঁচা বাজারগুলোতে মুরগির দাম কমলেও বেড়েছে গরুর মাংসের দাম। আজ শুক্রবার ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, মুরগির কেজি প্রতি দাম ১২০ টাকা যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা। গরুর মাংস কেজি প্রতি দাম ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় যা গত সপ্তাহে ছিল ৪২০ টাকা থেকে ৫২০ টাকা। বেড়েছে চিংড়ির দাম। চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় যা গত সপ্তাহে ছিল ৫০০ থেকে ৭০০ টাকা। এছাড়া প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়, লইট্যা মাছ ১১০ থেকে ১৩০ টাকা, ইলিশ মাছ ৪০০ থেকে ৬৫০ টাকা, রুপচাঁদা মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, কাতাল মাছ ২৬০ টাকা, নাইলোটিকা মাছ ১৪০ থেকে ১৬০ টাকা।

ঢাকার কাঁচা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, বেগুন ৬০ থেকে ৭০ টাকায়, লাউ ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচা পেপে ২০ থেকে ২৫ টাকা, আলু ২৫ টাকা, ঢেড়শ ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৫০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা, তিত করলা ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা। জানা গেছে, গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কমেছে। গত সপ্তাহে ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এদিকে বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৮ টাকা, চিনি ৫০ থেকে ৫৫ টাকা, পেঁয়াজ ২৮ থেকে ৩৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯০ থেকে ৯৫ টাকা। প্রতি কেজি পাইজার চাল ৫৪ থেকে ৫৬ টাকা, মিনিকেট চাল ৪৮ থেকে ৫০ টাকা, উৎসব চাল ৪৪ থেকে ৪৫ টাকা, পোলাও চাল (চিনিগুঁড়া) ৯০ থেকে ১০৫ টাকা, কাটারিভোগ চাল ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন