News71.com
 Bangladesh
 28 Sep 18, 12:18 PM
 212           
 0
 28 Sep 18, 12:18 PM

শেখ হাসিনার জন্মদিনে জাপা চেয়ারম্যান এরশাদের শুভেচ্ছা

শেখ হাসিনার জন্মদিনে জাপা চেয়ারম্যান এরশাদের শুভেচ্ছা

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন এরশাদ। শুভেচ্ছা বার্তায় দেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। এরশাদ বলেন, দেশের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন