News71.com
 Bangladesh
 28 Sep 18, 12:15 PM
 251           
 0
 28 Sep 18, 12:15 PM

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো ॥ ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো ॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো। এটাই শেখ হাসিনার জন্মদিনে আমাদের শপথ। আমরা পাড়া-মহল্লায় ঘরে ঘরে জনগণের কাছে গিয়ে সাম্প্রদায়িক অশুভ শক্তি সম্পর্কে সচেতন করবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, জনগণের সাড়া না পেয়ে তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র চলছে। যারা আজ দেশ অচল করার হুমকি-ধামকি দিচ্ছে। দেশ অচল করতে চায়, ঢাকা অচল করতে চায় আপনারা কী করবেন? আমরা কি ঘরে বসে ডুগডুগি বাজাবো? আপনারা প্রস্তুত থাকেন আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেবো। ঠিক আছে? আপনারা প্রস্তুত আছেন? এসময় হাত তুলে সাড়া দিতে বললে উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে হাত তুলে সাড়া দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ও তাদের সাম্প্রদায়িক দোসরদের মূল টার্গেট আওয়ামী লীগ নয়, তাদের টার্গেট শেখ হাসিনা। তারা শেখ হাসিনাকে হটাতে চায়। তারা ২১ আগস্ট ব্যর্থ হয়েছে, এখনও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে শেষ করে দিতে পারলে তাদের স্বপ্ন পূরণ হবে। তাদের মনে রাখতে হবে শেখ হাসিনার কিছু হলে সারাদেশে আগুন জ্বলবে। সেই আগুন সব ষড়যন্ত্র পুড়িয়ে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন