News71.com
 Bangladesh
 27 Sep 18, 06:22 AM
 196           
 0
 27 Sep 18, 06:22 AM

প্রত্যন্ত অঞ্চলে সকালের পত্রিকা পৌঁছায় রাতে॥ মানুষের ভরসা এখন অনলাইন নিউজ পোর্টালে  

প্রত্যন্ত অঞ্চলে সকালের পত্রিকা পৌঁছায় রাতে॥ মানুষের ভরসা এখন অনলাইন নিউজ পোর্টালে   

মিথুন কুমারঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি-লতা ইউনিয়ন দেশের একটি প্রত্যন্ত অঞ্চল। এই ইউনিয়নে আসা- যাওয়া করতে বেশ বেগ পেতে হয় মানুষকে। যেন অন্য একদেশ মনে হয়। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু পর্যাপ্ত নৌযানের ভালো ব্যবস্থা নেই। তার ওপর জেলা সদর থেকে এই ইউনিয়নে পৌঁছানোর নৌ-রুটটি পলিমাটিতে ভরাট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখানকার লোকজনকে তাই জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে পারাপার হতে হয়, তাই পত্রিকা আসতেও দেরি হয়। সকালের পত্রিকা এখানে এসে পৌঁছায় দুপুরে আর পাঠক তা পান সন্ধ্যায়। সারা দেশ-বিদেশের খোঁজ-খবর নিতে এখানকার মানুষের ভরসা তাই অনলাইন নিউজ পোর্টালগুলো। বাসি পত্রিকার জন্য তারা আর অপেক্ষা করেন না কেউ। যখন খবর তখনই পড়ে ফেলেন অনলাইনে।

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন থেকে কথা হয় কয়েক জন নিয়মিত পত্রিকা পাঠকদের সাথে। বিজন নামে এক পত্রিকা পাঠক নিউজ ৭১ ডট কম”কে বলেন, আমাদের এখানে আজকের পত্রিকা আসবে আগামীকাল সকালে। তাই আমরা পত্রিকার জন্য অপেক্ষা করি না, ঝটপট অনলাইন খুলে দেখে নিই, বর্তমানের সব খবর। অনলাইন পত্রিকাগুলো থেকে আমরা নিজেদের মতো করে নিউজ পড়তে পারি। আগে এক সময় পত্রিকার খবর পড়ার জন্য সময় নষ্ট করে বসে থাকতে হতো, কিন্তু এখন আর সেই দিন নেই। কথা হয় কলেজ পড়ুয়া ছাত্র জয়ের সঙ্গে। তিনি বলেন, অনলাইনই এখন আমাদের একমাত্র ভরসা। এই দুই এলাকা সজমিনে ঘুরে দেখা যায়, অনেকের হাতেই এখন স্মার্ট ফোন রয়েছে। এর মাধ্যমেই তারা ইন্টানেটে অনলাইন নিউজ পোর্টালের খবর পড়েন। স্থানীয়রা জানান, অনলাইনগুলোতে আগে সব খবর পাওয়া যায়। বিশেষ করে ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের খবরও এখন অনলাইনেই জানতে পারি। সার্বক্ষণিক বিদ্যুৎ না থাকায় সবসময় টিভি দেখা যায় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন