News71.com
 Bangladesh
 26 Sep 18, 05:14 PM
 162           
 0
 26 Sep 18, 05:14 PM

বাংলাদেশ সীমান্তের ৫ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী  

বাংলাদেশ সীমান্তের ৫ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা উত্তোরণে ১লা অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা অপর চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নির্ধারিত দিনে স্থানীয় সময় দুপুর ১টায় ওই বৈঠক শুরু হবে। রাজনাথের সঙ্গের ওই বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা। এতে সীমান্তকে আরো সুরক্ষা দেয়া, অনুপ্রবেশ চেক দেয়াসহ রোহিঙ্গা প্রত্যাবর্তনের মতো ইস্যু স্থান পাবে।


ভারত ও বাংলাদেশের মধ্যে ৪০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। এরমধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গের সীমান্ত সবচেয়ে বেশি দীর্ঘ। এর দৈর্ঘ্য ২২১৭ কিলোমিটার। এ ছাড়া আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মিজোরামের সঙ্গে ১৮০ কিলোমিটার ও মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরও জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয় সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এতে স্থান পেতে পারে গরু পাচার, নকল মুদ্রা, আন্তঃসীমান্ত সন্ত্রাস ও সীমান্ত সংক্রান্ত আরও কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন