
নিউজ ডেস্কঃ সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যশোর ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।