News71.com
 Bangladesh
 25 Sep 18, 02:02 PM
 173           
 0
 25 Sep 18, 02:02 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা শুরু ২৯ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা শুরু ২৯ সেপ্টেম্বর

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির “ইউনিট-১” (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর (শবিবার)। সকাল-বিকেল দু’টি শিফটে ক্যাম্পাস ও বাইরের তিনটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়ে, এবার ইউনিট-১ (বিজ্ঞান অনুষদ) এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। মনোনীত এসব শিক্ষার্থীদের দু'ভাগে ভাগ করে শনিবার সকাল ১০টা থেকে ১১টা ও অন্য শিফটে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সকালের শিফটে ১৩ হাজার ২৪১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১ হাজার ১৮৭জন, সদরঘাটের কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮০০ জন, বাংলাবাজার সরকারি বালিকা উচ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ২৫৪ জন পরীক্ষা দেবেন।

বিকেলের শিফটে মোট ১৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। এরমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পাগাজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১ হাজার ১৮৭ জন, কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৭৯৯ জন এবং বাংলাবাজার সরকারি বালিকা উচবিদ্যালয় কেন্দ্রে এক হাজার ১৭৮ জন শিক্ষার্থী অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরীক্ষার্থীকে অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হব। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাবে। এছাড়াও সফলভাবে আবেদন করেছেন যে পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনকারীর মোবাইল ফোনে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন