
নিউজ ডেস্কঃ বিএনপির পূর্বঘোষিত ২৭ সেপ্টেম্বরের জনসভা আগামী ২৯ সেপ্টেম্বর (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে ২৭ সেপ্টেম্বর জনসভার কর্মসূচি দিয়েছিলেন রিজভী।