News71.com
 Bangladesh
 25 Sep 18, 08:23 AM
 158           
 0
 25 Sep 18, 08:23 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার “খ” ইউনিটের ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার “খ” ইউনিটের ফলাফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত “খ” ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ১৪ শতাংশ। আজ মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ভর্তি পরীক্ষায় ৩৩ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। এরমধ্যে ৪ হাজার ৭৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ১৪ শতাংশ। “খ” ইউনিটের অধীনে আসন রয়েছে ২ হাজার ৩৭৮টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU KHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে। আগামী ২৬ সে‌প্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন পাস করা শিক্ষার্থীরা। সাক্ষাৎকার শুরু হবে ২১ অক্টোবর থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন