News71.com
 Bangladesh
 24 Sep 18, 01:25 PM
 200           
 0
 24 Sep 18, 01:25 PM

২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ

২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্কঃ আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে আওয়ামী লীগ। এছাড়া অক্টোবর মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরেও সমাবেশ করবে দলটি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ ঘোষণা দিয়েছেন। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বৈঠকে জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীফ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম মিয়া, গণআজাদী লীগের এস কে সিকদার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন