News71.com
 Bangladesh
 24 Sep 18, 07:15 AM
 250           
 0
 24 Sep 18, 07:15 AM

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে জনসভা করবে বিএনপি

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে জনসভা করবে বিএনপি

নিউজ ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। রিজভী বলেন, আগামী বৃহস্পতিবার জনসভা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ, গণপূর্ত দফতর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক বিষয় নিয়েই এ জনসভা হবে। জনসভায় কি ঘোষণা হবে সেটা সেদিনই জানতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন