News71.com
 Bangladesh
 24 Sep 18, 05:57 AM
 237           
 0
 24 Sep 18, 05:57 AM

যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে। তবে জনগণ তাদের ভোট দেবে না। নৌকা মার্কাই জয়ী হবে। গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য দুর্নীতিবাজরা জোট বেঁধেছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সুদখোর-ঘুষখোর, খুনি, দুর্নীতিবাজরা একত্র হয়ে সরকারবিরোধী জোট গড়েছে। যারা মানুষ হত্যাকারীদের সঙ্গে জোট করতে পারে, তাদের মুখে দেশের স্বার্থের কথা মানায় না। দেশের উন্নয়ন চাইলে আগামীতেও নৌকাকে বিজয়ী করতে হবে। এসব চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সততায় বিশ্বাস করে। মনুষের মঙ্গলের জন্য কাজ করে। আর মানুষ শান্তিতে থাকলে বিএনপি অশান্তিতে থাকে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের শৃঙ্খলার স্বার্থে এবং জনগণের নিরাপত্তা দিতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রবিবার দুপুর ২টা ২৩ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন