
নিউজ ডেস্কঃ রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন লেগেছে।আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার নিউজ৭১ কে জানিয়েছেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।