News71.com
 Bangladesh
 18 Oct 17, 09:56 AM
 210           
 0
 18 Oct 17, 09:56 AM

সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া ।  

সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া ।     

নিউজ ডেস্কঃ দীর্ঘ তিন মাস লন্ডন সফর শেষে আজ দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) বিকাল ৫ টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এদিকে দলের প্রধানের ফেরা উপলক্ষে আগে থেকেই ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেয় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন সেই শোডাউনে। শুধু রাজধানি নয় বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন ঢাকার আশপাশের জেলার নেতা-কর্মীরাও।


এদিকে আগামীকাল বিএনপি চেয়ারপার্সন ঢাকার বকশীবাজারে বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানা গেছে। অনুপস্থিতির কারনে তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গতকাল রাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই সন্তান। এ ছাড়াও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকসহ সহস্রাধিক নেতা-কর্মী বিমানবন্দরে ছুটে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন