News71.com
 Bangladesh
 18 Oct 17, 07:22 AM
 168           
 0
 18 Oct 17, 07:22 AM

দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ৯৬ ঘন্টার ফ্রি বিশেষ ভিসা অফার ঘোষনা।।

দুবাইয়ে বাংলাদেশিদের জন্য ৯৬ ঘন্টার ফ্রি বিশেষ ভিসা অফার ঘোষনা।।

নিউজ ডেস্কঃ আবুধাবি ভিত্তিক এয়ার লাইন্স এমিরেটস বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৯৬ ঘন্টার বিশেষ ভিসা অফার ঘোষণা করেছে। এ ভিসার অফারের মধ্যে রয়েছে দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মারকুয়িস হোটেলে বিনামূল্যে দুই রাত্রি থাকার সুযোগ। আর এ অফারটি ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এমিরেটসের টিকেট বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর হবে। যারা আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর এই সময়ের মধ্যে এমিরেটস এয়ারে ভ্রমণ করবেন শুধু তাদের জন্য।

এছাড়া সম্পূরক এ ভিসা সুবিধা শুধু ইকোনমি ক্লাসের যাত্রীরাই পাবেন। যারা ঢাকা থেকে আফ্রিকা,ইউরোপ,আমেরিকার দেশ ও কানাডা ভ্রমণ করতে আগ্রহী। এ সুবিধার মধ্যে রয়েছে দুবাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট মারকুয়িস হোটেলে দুই রাত্রি থাকার সুযোগ। তবে এ ভ্রমণে কোম্পানির নির্দেশিকা অনুসরণ করতে হবে ভ্রমণকারীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন