News71.com
 Bangladesh
 09 Oct 17, 04:16 AM
 187           
 0
 09 Oct 17, 04:16 AM

ইসি’র সঙ্গে সংলাপে নির্বাচনে সেনা মোতায়েনসহ ৮ প্রস্তাব জাতীয় পার্টির।।

ইসি’র সঙ্গে সংলাপে নির্বাচনে সেনা মোতায়েনসহ ৮ প্রস্তাব জাতীয় পার্টির।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশ সশস্ত্র বাহিনী মোতায়েনের পাশপাশি সংসদ ভেঙে দিয়ে সকল দলের সমন্বয়ে অন্তর্তীকালীন সরকার গঠনের সুপারিশ এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। সংস্থাটির সঙ্গে সংলাপে অংশ নিয়ে আজ সোমবার জাতীয় পার্টি-জাপা এমন সুপারিশ করেছে। ইসির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া সংলাপে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলটির ২৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সংলাপের শুরুতে সিইসি সকলের সঙ্গে করমর্দন করে পরিচিত হন। এরপর তিনি এরশাদের আমলে প্রশাসনিক উন্নয়নসহ নানা অবদানের কথা তুলে ধরেন। পরিচিতি পর্বের পর দলটির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব উত্থাপন করা হয় সিইসির কাছে। এতে ৮ দফা সুপারিশ করে জাপা।

লিখিত সুপারিশের শুরুতেই জাপা বলেছে,অতীতে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় পার্টির প্রতি বিমাতাসুলভ আচরণ করেছে। তাই দলটি মনে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধনের মাধ্যমে কলঙ্কমুক্ত হয়েছে। অন্যদিকে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ না করে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার কথা করেছে জাপা। এছাড়া নির্বাচনকালীন সময়ে প্রয়োজনে সংবিধানের ধারা-উপধারা সংশোধন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তা নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসার সুপারিশও করেছে দলটি।

জাপা বর্তমান নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন এনে প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেওয়ার বিধান করার সুপারিশ করেছে। এক্ষেত্রে যেসব দেশে এই পদ্ধতি প্রচলন রয়েছে-সেসব দেশকে অনুসরণ করে পদ্ধতিটি বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় পার্টি। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিলো ইসি। এরপর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। আগামী ১৫ অক্টোবর বিএনপি (ধানের শীষ) এবং ১৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) সঙ্গে বসবে নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন