News71.com
 Bangladesh
 06 Oct 17, 11:53 AM
 172           
 0
 06 Oct 17, 11:53 AM

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ ১২ অক্টোবর।

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ ১২ অক্টোবর।

নিউজ ডেস্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ এবং বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশের জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়া আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিন ধার্য ছিল আজ বুধবার।কিন্তু সর্বশেষ সমনের জবাব ফেরত না আসায় ঢাকা মহানগর হাকিম নুর নবী এই বিষয়ের আদেশের জন্য নতুন এদিন ধার্য করেন।এর আগে, একই আদালত গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াকে ৫ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে বলেন, আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, গত বছর ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ এবং বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ‘অপমানিত’ করার অভিযোগে ওই মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) প্রতিবেদন দাখিল করেন। এতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন উল্লেখ করেন তিনি। তবে মামলার অপর আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন