News71.com
 Bangladesh
 05 Oct 17, 11:42 AM
 182           
 0
 05 Oct 17, 11:42 AM

প্রধান বিচারপতি এস কে সিনহার অবস্থান জানতে আদালতের দারস্থ আইনজীবী নেতারা

প্রধান বিচারপতি এস কে সিনহার অবস্থান জানতে আদালতের দারস্থ আইনজীবী নেতারা

নিউজ ডেস্কঃ আলোচিত প্রধান বিচারপতি এস কে সিনহার দীর্ঘ ছুটিতে যাওয়া নিয়ে আলোচনা আজ দিনের শুরুতে আদালতে গডায় । এবিষয়ে সুস্পষ্ট তথ্য জানতে চেয়ে আজ সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার কাছে আবেদন জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন । এসময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক তিন সভাপতিও আদালতে উপস্থিত ছিলেন । জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, আমি নিশ্চিত ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাসায়ই আছেন। আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি এস কে সিনহার অবস্থা জানতে চেয়ে আবেদন করার পর এ নিশ্চয়তা দেন তিনি।

আজ সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এজলাসে বসার পর বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রধান বিচারপতি এস কে সিনহার অবস্থা জানতে চেয়ে লিখিত আবেদন পাঠ করে শোনান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, আমি নিশ্চিত তিনি বাসায় আছেন। জবাবে আদালত বলেন, আমরা আইনে আবদ্ধ। তিনি পাল্টা জানতে চান “আপনারা যে আবেদন করেছেন, সেটি সংবিধানের ১০৩ অনুচ্ছেদের মধ্যে পড়ে কি-না?”

জবাবে সুপ্রিমকার্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা আপনার কাছে এসেছি দিক-নির্দেশনা চাইতে, সহযোগিতার জন্য। বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা তখন বলেন, আমি নিশ্চিত তিনি বাসায় আছেন। আশা করি, এসব বিষয়ে আপনারা আমার চেম্বারে আসবেন, দেখা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক তিন সভাপতি ব্যারিস্টার মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী এবং সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন