News71.com
 Bangladesh
 04 Oct 17, 09:42 AM
 183           
 0
 04 Oct 17, 09:42 AM

এস কে সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

এস কে সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে ।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ নয়, সরকার তাকে জোর করে ছুটিতে পাঠিয়েছে।প্রধান বিচারপতির ছুটি নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে প্রহসনের মাধ্যমে অনুগত বিরোধী দল সাজিয়ে প্রকৃতপক্ষে একদলীয় সরকার কায়েম করেছে আওয়ামী লীগ। প্রশাসন ও নিম্ন আদালতকে কুক্ষিগত করে গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের জনগণের জন্য স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা চালানো অসম্ভব করে তুলেছে।এই পরিস্থিতিতে সুবিচার পাওয়ার সর্বশেষ ভরসাস্থল উচ্চ আদালতও আজ স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে।


মির্জা ফখরুল বলেন, সর্বোচ্চ আদালতের রায় পছন্দ না হলে সাংবিধানিক প্রক্রিয়ায় তা রিভিউ করতে পারতো। কিন্তু সরকার তা না করে দেশের প্রবীণ বিচারপতিকে নজিরবিহীনভাবে ছুটি নিতে বাধ্য করার নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি আইনজীবী ও সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন