News71.com
 Bangladesh
 04 Oct 17, 10:51 AM
 174           
 0
 04 Oct 17, 10:51 AM

খালেদা-তারেকের লন্ডন ষড়যন্ত্রের তদন্ত দাবী করলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক

খালেদা-তারেকের লন্ডন ষড়যন্ত্রের তদন্ত দাবী করলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছেন এর তদন্ত হওয়া প্রয়োজন। তিনি মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।কাদের বলেন, ‘খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে লন্ডনে বসে কি ষড়যন্ত্রের জাল বুনছেন, তা জাতি জানতে চায়। এর তদন্ত হওয়া দরকার। তদন্তে সাহায্য করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড, এমআই সিক্সসহ বৃটিশ গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা অনুরোধ করছি।’ আগামী ৭ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধণা সফল করতে আওয়ামী লীগের সাথে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সকল দলীয় সংসদ সদস্যদের সাথে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন