News71.com
 Bangladesh
 03 Oct 17, 12:56 PM
 180           
 0
 03 Oct 17, 12:56 PM

অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা

অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আছেন। আর এই সময়ে তার সমস্ত কার্যভার পালনের দায়িত্ব নিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত কাজে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে।


উল্লেখ্য ইতিমধ্যে মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে কার্যক্রম শুরু করেছেন। সকাল নয়টা পাঁচ মিনিটে এই কার্যক্রম শুরু হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।এদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে বিএনপি সমর্থিত আইনজীবীরা জল ঘোলা করার চেষ্টা করলেও আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি তাদের যুক্তিকে খারিজ করে নিয়েছেন চ্যানেল ৭১ কে দেওয়া এক সাক্ষাতকারে আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন যেকোন লোক অসুস্থ হতেই পারে এবং ছুটি নিতে পারেন। ছুটি দেওয়া রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন