
নিউজ ডেস্কঃ সীমানা বেরিয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের দেশে ফেরত নেবে মায়ানমার সরকার । খুব শীঘ্রই দু’দেশ এ বিষয়ে চুড়ান্ত রুপরেখা নির্ধারনের জন্য বৈঠকে বসবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মায়ানমারের মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীসহ বাংলাদেশ সরকারের পদস্থ কর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এখন শুধু আলোচনার শুরুর অপেক্ষা করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অত্যন্ত সফল ও ফসপ্রসু হয়েছে।রোহিঙ্গাদের শরনার্থীদের নিজ দেশে ফেরতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের মধ্যে তাদের ফেরত নেওয়া প্রক্রিয়া শুরু হবে তা ঠিক করা হয়নি। দ্বিপাক্ষিক একটি চুক্তির জন্য খসড়া হস্তান্তর করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। শীঘ্রই মিয়ানমার সফরে যাবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই সফরে মিয়ানমারের সঙ্গে ‘সীমান্ত সুরক্ষা সম্পর্কিত একটি সমঝোতা স্মারক’ সই হতে পারে। রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক প্রচেষ্টাকেই গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ। উল্লেখ্য মিয়ানমারের রাখাইনে বাস করা এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার জন্য একটি স্থায়ী সমাধান চাচ্ছে বাংলাদেশ।
বৈঠকে অন্যানের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি মেজর জেনারেল আবুল হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে সোয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।