
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি এস কে সিনহা আগামী এক মাসের ছুটিতে যেতে চাইছেন। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যতদূর জানি, উনি (বিচারপতি সিনহা) আগামীকাল থেকে ছুটিতে যাবেন।বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপীল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. ওয়াহহাব মিয়া।জানাগেছে প্রধান বিচারপতি এস কে সিনহার চাকরির আগামী ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত রয়েছে ।