News71.com
 Bangladesh
 02 Oct 17, 08:43 AM
 169           
 0
 02 Oct 17, 08:43 AM

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক বিজয় এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।।যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক বিজয় এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।।যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংগঠন ও রাষ্ট্রসমুহ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে । সংকট তৈরির পর এর স্থায়ী সমাধানে বিশ্বব্যাপী বাস্তবমুখী ভূমিকা নিয়েছেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই রোহিঙ্গা ইস্যুতে প্রথম কুটনৈতিক বিজয় আনলেন। কেবলমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দ্বারাই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। আমরা তাই বিশ্ব মানবতার নেত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকার শান্তিপূর্ণ কুটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। এটাই ডটার হিউম্যানিটি শেখ হাসিনার শিক্ষা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান গতকাল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বার্মা সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল তমরুতে আশ্রয়নেয়া ১০হাজার শরণার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ সামগ্রী প্যাকেটজাতকরণ কার্যক্রমের উদ্বোধন কালে এ সকল কথা বলেন । গতকাল রবিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে মহামেডান ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার বাবু, মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন