News71.com
 Bangladesh
 01 Oct 17, 05:59 AM
 174           
 0
 01 Oct 17, 05:59 AM

বাংলাদেশের তৈরি পোশাক কারখানা গ্রীণ ফ্যাক্টরিতে রূপান্তরিত হচ্ছে।। বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাক কারখানা গ্রীণ ফ্যাক্টরিতে রূপান্তরিত হচ্ছে।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার রাতে ঢাকায় হোটেল রেডিসন ব্ল-ুতে ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত টুওয়ার্ডস সাসটেইনেবল টেক্সটাইল শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আরও বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রীণ ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে। বেশকিছু কারখানা ইতোমধ্যে রূপান্তরিত করা হয়েছে। গ্রীণ ফ্যাক্টরি নির্মানের জন্য সরকার ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এক্ষেত্র্রে ট্যাক্স ৩৫ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণ করা হয়েছে। দেশে মোট ২০৮টি তৈরী পোশাক কারাখানাকে পর্যায়ক্রমে গ্রীণ ফ্যাক্টরী করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের তৈরী পোশাক কালখানাগুলোকে নিরাপদ ও কর্মবান্ধব করা হয়েছে। এছাড়া নিরাপদ বিল্ডিং ও ফায়ার সেফটিও নিশ্চিত করা হয়েছে। দেশে একেরপর এক গ্রীন ফ্যাক্টরি নির্মাণ করা হলেও ক্রেতারা পণ্যের মূল্য বৃদ্ধি করেছে না। তৈরী পোশাকের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। ক্রেতাদের এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়া প্রয়োজন। শ্রমিকদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও উপযুক্ত বেতন নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, সে সময় মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় হুমকি। বাংলাদেশ একান্ত মানবিক কারনে রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সিদ্ধান্তকে বিশ্ববাসী প্রশংসা করছে। ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়েরনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিএমইএর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে সহায়তার জন্য পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল(প্যাক্টে) এবং বিজিএমই এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন