News71.com
 Bangladesh
 30 Sep 17, 11:00 AM
 199           
 0
 30 Sep 17, 11:00 AM

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

নিউজ ডেস্কঃরাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত রায়হান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আনিসুজ্জামানের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।নিহতের ছোট ভাই ইব্রাহীম জানান, তারা শুনেছেন খিলক্ষেত এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন রায়হান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন