News71.com
 Bangladesh
 28 Sep 17, 01:56 AM
 219           
 0
 28 Sep 17, 01:56 AM

তথ্য ভান্ডারে প্রবেশাধিকারে দুর্নীতি দূর হবে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু  

তথ্য ভান্ডারে প্রবেশাধিকারে দুর্নীতি দূর হবে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু   

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ভান্ডারে জনগণ প্রবেশাধিকার পেলে সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন করি এ প্রতিবাদ্য নিয়ে এ র্যালির আয়োজন করে তথ্য কমিশন।হাসানুল হক ইনু বলেন, দেশে কয়েকটি সমস্যা বিরাজ করছে। এগুলো হলো: সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার সমস্যা। জনগণ তথ্য ভান্ডারে প্রবেশের সুযোগ পেলে এসব সমস্যা দূর হবে। তথ্যমন্ত্রী বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সরকার ২৫ হাজার ওয়েব পোর্টাল তৈরি করেছে। এ পোর্টালগুলো সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার দূর করতে সাহায্য করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন