News71.com
 Bangladesh
 26 Sep 17, 05:24 AM
 157           
 0
 26 Sep 17, 05:24 AM

আগামী জাতীয় বাজেট সাড়ে ৪ লাখ কোটি হতে পারে ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আগামী জাতীয় বাজেট সাড়ে ৪ লাখ কোটি হতে পারে ।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে। আজ রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।৪০ বছর বয়সী করদাতার সংখ্যা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য ভালো লক্ষণ উল্লেখ করে অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায়কারীদের আরো বেশি করবান্ধব হতে হবে। এরই মধ্যে অনেকে করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে।কর অঞ্চল ৩ এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগমের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন