News71.com
 Bangladesh
 26 Sep 17, 02:28 AM
 184           
 0
 26 Sep 17, 02:28 AM

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করবেন না।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করবেন না।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করবেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি এ আহ্বান জানিয়েছেন। গত ২৫ আগস্টের পর থেকে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফিরিয়ে দেয়াসহ বিভিন্ন বিষয়ে সরকারের কৌশলের সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে দু'দলই পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন