News71.com
 Bangladesh
 25 Sep 17, 02:36 AM
 144           
 0
 25 Sep 17, 02:36 AM

ঢাকার প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে।। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকার প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে।। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

নিউজ ডেস্কঃ আসন্ন দুর্গাপূজায় রাজধানী ঢাকার প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ডিএমপি কমিশনার আরও বলেন, এবারের পূজামণ্ডপে সবাইকে আর্চওয়ের মাধ্যমে ঢুকতে হবে। সাথে ব্যাগ, ছুরি, কাঁচি ও কোনো ধরনের থলে আনা যাবে না।রাজধানীতে মোট ২৩১টি মন্দির রয়েছে জানিয়ে তিনি বলেন, এই মন্দিরগুলোকে ‘ক’, ‘খ’, ও ‘গ’ শ্রেণিতে ভাগ করে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।আছাদুজ্জামান মিয়া বলেন, “সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে নাশকতার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন