News71.com
 Bangladesh
 23 Sep 17, 12:01 PM
 182           
 0
 23 Sep 17, 12:01 PM

বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা নয়।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা নয়।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতার কথা নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রস্তাব নিয়ে না আসে। গতকাল শুক্রবার সকালে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সফলতার সম্পর্কে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন,যারা সন্ত্রাস ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত আমি তাদের কাছে ফিরে যেতে আগ্রহী নই। তাই বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দেওয়া কারো উচিত হবে না। শেখ হাসিনা বলেন,যারা হত্যা ও সন্ত্রাসের রাজনীতি,বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকাণ্ড এবং দেশকে ধ্বংসে বিশ্বাসী তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে না। তিনি আরো বলেন,যারা আমার বাবা-মাকে হত্যা করেছে তাদের সঙ্গে কখনও সমঝোতা হতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন