News71.com
 Bangladesh
 22 Sep 17, 07:12 AM
 186           
 0
 22 Sep 17, 07:12 AM

বাংলাদেশ ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বাংলাদেশ ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এজন্য বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এর সপ্তম ইকোনমিক মিনিস্টার্স মিটিং (ইএমএম)-এর দ্বিতীয় প্লেনারি সেশনে স্ট্র্যাংদেনিং ইকোনমিক কানেকটিভিটি বিষয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কোরিয়ার ট্রেড,ইন্ডাস্ট্রি এন্ড এনারর্জি বিষয়কমন্ত্রী উংউ পেইক-এর সভাপতিত্বে ‘প্লেনারি সেশন-২’ এ চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার কা চুয়ান অং। তোফায়েল আহমেদ বলেন,বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ডিজিটাল মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এসময় দেশের রপ্তানি হবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশের রপ্তানি প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন,বাংলাদেশ এখন দক্ষতার সাথে বিশ্ববাণিজ্যে অবদান রাখা জন্য প্রস্তুত। বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে ইউএনএ্যাস্কাপের অধীন ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অফ ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া এন্ড দি প্যাসিফিক-এ গত ২৯ আগষ্ট স্বাক্ষর করেছে। বানিজ্যমন্ত্রী বলেন,দেশের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তথ্য প্রযুক্তিসহ বেশকিছু খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিপণ্য বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আধুনিক ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে ই-কানেকটিভিটি স্থাপনে বাংলাদেশ সক্ষম।

মন্ত্রী বলেন,সম্প্রতি বাংলাদেশ দ্বিতীয় সাইবার ক্যাবলে যুক্ত হয়েছে। কিছুদিনের মধ্যে দেশে ফোর-জি চালু হবে। আধুনিক তথ্য প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য দেশব্যাপী পাঁচ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টার চালু করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন,এ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ কার্যক্রম বৃদ্ধি করতে হলে সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। বাণিজ্য জটিলতা হ্রাস,জ্বালানীর সহজ প্রাপ্তি, তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন এবং মানুষে মানুষে যোগাযোগ সহজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন