News71.com
 Bangladesh
 22 Sep 17, 07:12 AM
 138           
 0
 22 Sep 17, 07:12 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা বিশ্বে প্রশংসিত।।এনামুল হক শামীম  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা বিশ্বে প্রশংসিত।।এনামুল হক শামীম   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন,নিজ ভূমি থেক বিতারিত রোঙ্গিাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সারা বিশ্বে প্রশংসিত। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের বিভিন্ন ব্যক্তি,রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন সাড়া দিয়েছেন। বিদেশী গণমাধ্যম শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করেছেন। আশ্রিত রোহিঙ্গারা তাদের কন্যা শিশুদের নাম ‘শেখ হাসিনা’ রাখছেন।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোহিঙ্গাদের মানবিক সেবা দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করছেন। কোনো রোহিঙ্গা না খেয়ে মরবে না-এ লক্ষ্যে দলের পক্ষ থেকে মানবিক সেবা প্রদান অব্যাহত থাকবে।

তিনি বলেন,আওয়ামী লীগের উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের জন্য ছয়শ'শৌচাগার নির্মাণ করা হবে। এছাড়া প্রতিটি ক্যাম্পে দুই জন চিকিৎসক এবং ত্রাণ হিসেবে ওষুধও দলের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এ সময় সড়কসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়া রোহিঙ্গাদের নির্ধারিত শরণার্থী ক্যাম্পে ফিরে যাওয়া আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের স্নেহ,বোনের ভালোবাসা নিয়ে রোহিঙ্গাদের বিপদের সময়ে মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। এখন খাবার-দাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের সারা জীবনতো থাকতে দিতে পারবো না। তাদের নিজ দেশে ফিরে যেতেই হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তিনি জাতিসংঘের অধিবেশনে ৫টি প্রস্তাব তুলে ধরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন