
নিউজ ডেস্কঃ রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেপ্তার করেছে র্যাাব। আজ বৃহস্পতিবার সকালে র্যামবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রপের বিগ্রেড আদ-দার-ই কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেপ্তার করা হয়। কমান্ডার মুফতি আরো বলেন,আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।